শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ও হর্ষবর্ধনের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ও হর্ষবর্ধনের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ নিয়ে আলোচনা করব।
উত্তর: গৌড় রাজ্যের স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। তাঁর বংশ পরিচয় অস্পষ্ট। কোনো কোনো ঐতিহাসিক বলেন, প্রথম জীবনে তিনি গুপ্ত বংশের রাজা মহাসেন গুপ্তের একজন সামন্ত রাজা ছিলেন আবার কারো মতে তিনি মহাসেন ও গুপ্তের পুত্র ছিলেন। ৬০৬ সালের কিছু পূর্বে তিনি গৌড়ের রাজা হন এবং মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করেন। থানেশ্বরের রাজধানী ও হর্ষবর্ধন মালবের দেবগুপ্ত, কনৌজের গ্রহবর্ধন এবং কামরূপের ভাস্কর বর্ধন ছিলেন উত্তর ভারতে তাঁর সময়কার কয়েকজন রাজা।
রাজশ্রী ছিলেন থানেশ্বরের রাজকন্যা। গ্রহবর্ধনের মৃত্যুর পর দেবগুপ্ত থানেশ্বরের বিরুদ্ধাচরণ করেন। কিন্তু থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের কাছে তিনি পরাজিত ও নিহত হন। তখন থানেশ্বরের সিংহাসনে বসেন রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন। কনৌজের অমাত্যদের অনুরোধে হর্ষবর্ধনকে কনৌজ শাসনের দায়িত্ব নিতে হয়। হর্ষবর্ধন ভাইয়ের হত্যাকারী শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করেন। এ যুদ্ধের ফলাফল সম্পর্কে স্পষ্টভাবে জানা যায় না। তবে এ যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। অন্তত ৬১৯ সাল পর্যন্ত শশাঙ্ক ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ও হর্ষবর্ধনের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url